গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৭ সন্ধ্যা
গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজারস্থ।

খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসা হর রুমে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৬০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল আউয়াল আল-কাদেরী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুবারক হোসেন সওদাগর, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম সম্পাদক- মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মুহাম্মদ মঞ্জুর এলাহী, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দীন আহমেদ, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন হোসেন তালুকদার। প্রধান বক্তা ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুল হাসান চৌধুরী, মুহাম্মদ আবু ইউসুফ চৌধুরী, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, প্রফেসার গিয়াসউদ্দিন, হাফেজ আহমেদ, অধ্যাপক জামাল হোসেন, মাস্টার মোহাম্মদ ইউসুফ, মাস্টার মোহাম্মদ ইউসুফ, আল্লামা ড. মুহাম্মদ কামাল উদ্দিন আজহারী, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী প্রমুখ।

এন-কে

Feb2
Feb2