সীতাকুণ্ডে লরীর পিছে মাইক্রো বাসের ধাক্কা, চালক নিহত আহত ৫
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুরুল আবসার (৩৫) নামের এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ মাইক্রো যাত্রী।
আজ বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়আমল এলাকার কেএসআরএম কারখানার সামনে এঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আবসার কক্সবাজার জেলার চকরিয়া থানার বাশঘাটি গ্রামের শাহ আলমের পুত্র।
আহতরা হলেন রায়হানা বেগম (৪০), দেলোয়ারা বেগম (৪৫), মোঃ খায়রুল ইসলাম (৩০) আরিফুল ইসলাম (৩২) এবং সিদরাতুল মুনতাহা (২৫)। তাদের বাড়ি কক্সবাজার। জানা যায়, সকালে ঢাকা থেকে আসার সময় দ্রুতগতির নোহা মাইক্রোবাস (চট্ট মেট্টো চ- ১১৫০৪০) মহাসড়কের পাশে দাড়াঁনো একটি লরীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলে মারা যায়। এতে আহত হয় ৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে জোড়আমতল এলাকায় দূর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করি এবং আহতদের হাসপাতালে প্রেরণ করি। গাড়ি দুইটি থানা হেফজতে রাখা হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন