রাউজানে জাতীয় দৈনিক আমাদের কন্ঠ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৩:৩৫ বিকাল
রাউজানে জাতীয় দৈনিক আমাদের কন্ঠ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২ মার্চ বুধবার রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, কার্যকরী সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংবাদিক মোহাম্মদ রায়হান ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আমাদের কন্ঠের গৌরবের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
এন-কে



আপনার মতামত লিখুন