নিজ পৈত্রিক সন্দ্বীপে গেলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৪:০৯ বিকাল
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে নিজ পৈত্রিক নিবাস সন্দ্বীপে গিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার(১৯ মার্চ) সকাল ১০ টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটে এসে পৌঁছান।
সেখানে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা তাঁকে ফুল দিয়ে বরন করেন। এরপর ১১ টা ৪০ মিনিটে তিনি স্পীড বোট যোগে সন্দ্বীপ পৌঁছান। জানা যায়, সিইসি দীর্ঘ পাঁচ বছর পর নিজ উপজেলা সন্দ্বীপে গেলেন। তিনি মুছাপুর নানার করব জেয়ারত করে সারিকাইত ইউনিয়নে তার নিজ বাড়ি কাজী বাড়িতে অবস্থান করবেন। রবিবার সকাল ১১ টায় উপজেলার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্দ্বীপ গিয়ে পৌঁছালে সিইসিকে সন্দ্বীপ থানার পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন।
এন-কে



আপনার মতামত লিখুন