খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে মঈনকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১:২৭ অপরাহ্ণ
আইপিএলে মঈনকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই

মাঝখানে আর দুদিন। তারপরই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের। উদ্বোধনী দিনে আগামী ২৬ মার্চ মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল ধোনির চেন্নাই। ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর ম্যাচে দলের সেরা তারকা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে পাচ্ছে না সিএসকে।

ভারতীয় হাইকমিশনের গাফিলতির কারণে আইপিএলে যোগ দেওয়ার জন্য ইংলিশ অলরাউন্ডারের ভিসা আটকে আছে বলে আগেই জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাচক কাশি বিশ্বনাথন।

এক বিবৃতিতে বিশ্বনাথন শঙ্কা প্রকাশ করে বলেন, ‘মঈন আলী গত ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। তারপর ২০ দিন পেরিয়ে গেছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’

ইএসপিএন ক্রিকইনফো বলছে, উদ্বোধনী ম্যাচ খেলতে হলে মঈন আলীকে বুধবার (২৩ মার্চ) ভারতে থাকতে হতো। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী যে কোনো খেলোয়াড়কে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। তারপর টিমের সঙ্গে যোগ দিবে। কিন্তু সে এখনো যেহেতু ভারতে পৌঁছাতে পারেনি, তাই বলাই যায় প্রথম ম্যাচে দল তাকে পাচ্ছে না।

এদিকে মঈন আলীর বিকল্প হিসেবে চেন্নাইয়ের টপ অর্ডারে রিতুরাজ গায়কোয়ার্ড ও রবিন উথাপ্পার সঙ্গে নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়েকে রাখছে তারা।

এর আগে ৮ কোটি রুপি দিয়ে তার সঙ্গে আগেই চুক্তি করে রাখে চেন্নাই। যার কারণে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগটির মেগা নিলামে উঠতে হয়নি মঈন আলীকে।

এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস।

অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। এবারের আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা হবে মুম্বাইয়ের তিনটি মাঠে। তবে এর বাইরে কিছু খেলা হতে পারে মহারাষ্ট্রের শহর পুনেতে। এবারের আইপিএলের ৫৫টি ম্যাচ মুম্বাইয়ে এবং ১৫টি ম্যাচ আয়োজন করা হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এমসিএ স্টেডিয়াম)।

মুম্বাইয়ের তিন স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ক্রিকবাজ বলছে, প্রত্যেক দল চারটি করে ম্যাচ পাবে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ব্রাবোর্ন ও পুনের এমসিএ স্টেডিয়ামে হবে দলপ্রতি তিনটি করে ম্যাচ। এবারের আসর শুরুর পরদিন তথা ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে মুস্তাফিজুর রহমানের দিল্লি।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।