নানা কর্মসূচির মধ্য দিয়ে রাউজানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন
চট্টগ্রামের রাউজানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয় । ২৬ মার্চ শনিবার সকালে রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ।
এরপর পর্যায়ক্রমে রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান থানা, মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, রাউজান খেলোয়াড় সমিতি, রাউজান ফকির হাট কাচাঁ বাজার ব্যাবসায়ী সমিতি, রাউজান বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম, একুশের আলো ফাউন্ডেশন, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, রাউজান সরকারী কলেজ, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, নোয়াজিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতি, রাউজান কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অপর্ন করার মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধানিবেদন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রাউজানে ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
২৬ মার্চ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, দমকল বাহিনী, গার্ল গাইডস,স্কাউট দলের অংশ গ্রহণে শরীর চর্চা ও কুচকাওয়াজ অনুষ্টিত হয় ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, আবুল হাশেম চৌধুরী। অনুষ্টানে রাউজান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন । বিকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্টিত হয় । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ শনিবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্টিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।


আপনার মতামত লিখুন