খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এপেক্স ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ১২:৩৮ পূর্বাহ্ণ
এপেক্স ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

উচ্ছাস আর আনন্দময় পরিবেশে নদী, পাহাড় আর সবুজের ছায়াঘেরা কাপ্তাইয়ের কাপ্তাই শহিদ মোয়াজ্জেম নেভাল ঘাঁটিতে এপেক্স ক্লাব অফ বাংলাদেশের অন্তর্গত জেলা-০৩ এর বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) কাপ্তাইয়ে অবস্থিত শহিদ মোয়াজ্জেম নেভাল ঘাঁটি এবং প্যানোরমা জুম রেঁস্তোরায় বনভোজনের আয়োজন করা হয়।

এতে জেলা-০৩ এর বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ান এবং তাদের পরিবার অংশগ্রহণ করেন।

উক্ত বনভোজনে এলজি-পিএনপি,এলএম,জাতীয় বোর্ডের সদস্য,পিডিজিসহ,ডিজি,ক্লাব প্রেসিডেন্টসহ দেড় শতাধিক এপেক্সিয়ান অংশ গ্রহণ করেন।

শুক্রবার সকাল ৮ টায় নগরীর মুরাদপুর থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে এপেক্সিয়ানদের বহনকারী দুটি বাস যাত্রা শুরু করে। এছাড়া বান্দরবান এবং রাঙ্গামাটি থেকে হাইস ও মোটরসাইকেল যোগে এপেক্সিয়ানগণ আনন্দ ভ্রমণে যোগ দেন।

বাসেই সবাই সকালের নাস্তা সেরে নেন সবাই। এরপর আনন্দ ভ্রমণের গেঞ্জি এবং টুপি পরিধান করেন সবাই।

পিকনিক স্পটটি ছিল অসম্ভব সুন্দর একটি জায়গা। এতে খোলা মাঠের পাশাপাশি ছিল এশিয়ার সর্ববৃহৎ হ্রদ। দুপুর বেলার গরমে হ্রদের পরিবেশ ছিল বেশ স্বস্তিদায়ক। চট্টগ্রাম শহরের ব্যস্ততা কাটিয়ে নিজেকে সতেজ করতে এটা ছিল দারুণ একটা জায়গা।

পিকনিকে দুপুরের খাবার দেয়া হয় ১.৩০ টায়। এরপর শুরু হয় কালচারাল এবং স্পোর্টস প্রোগ্রাম। নানা রকম মনোমুগ্ধকর নাচ, গান, খেলাধুলা আর আনন্দ আড্ডায় মেতেছিলেন পরিবারসহ এপেক্সিয়ানরা।

পিকনিকে সাংস্কৃতিক প্রতিযোগিতা,কৌতুক,একক অভিনয় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সকল এপেক্সিয়ানরা। একেবারে শেষে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। পুরস্কার বিতরণ করেন এলজি পিএনপি কুতুব উদ দৌলা,এলজি পিএনপি বীর মুক্তিযোদ্ধা ডা.জবিউল হোসেন,এনএসডি ইলিয়াছ জসিম,এনএডি ড. হাসান আলী,এলএম শফিউল আলম খোকন,এলএম জয়দেব দাস,এলএম মাহবুব মাওলা রিপন,এলএম হাবিবুর রহমান।

এই সময় বিভিন্ন এপেক্সিয়ানদের সঙ্গে কথা বলে জানা যায় শহরের কর্ম ব্যস্ততার মাঝে কাপ্তাই হ্রদ এর মত এত সুন্দর একটি জায়গায় এসে তারা খুবই আনন্দিত যা ভাষায় প্রকাশ করা যাবে না । তারা আরো বলেন, এই পরিবেশে বছরের যে কোন সময় এখানে ঘুরতে আসলে মানসিক প্রশান্তি পাওয়া যাবে এবং সন্তানরা আনন্দ পাবে।

পুরো আয়াজনটি তত্তাবধান করেন ডিজি-০৩ এ্যাড.এরশাদুর রহমান রিটু,পিডিজি-০৩ এ্যাড.মীর ফেরদৌস সেলিম,জেলা-০৩ এর সম্পাদক এনামুল হক(ডিজিটাল হুজুর),চীফ কোঅর্ডিনেটর হুমায়ূন কবির,কোঅর্ডিনেটর মান্নান নাবিল।

পিকনিকের মিডিয়া পার্টনার ছিল ২৪ঘণ্টা ডট নিউজ।

উল্লেখ্য,১৯৩১ খৃষ্টাব্দে অস্ট্রেলিয়ায় এয়েন লেইর্ড,ল্যাংহাম প্রাউড এবং স্যার জন বুকান কেটির হাত ধরে যাত্রা শুরু করে এপেক্স। সুলেমান খানের মাধ্যমে করাচি হয়ে ঢাকায় এপেক্সের সূচনা হয় ১৯৬১ খৃষ্টাব্দে। এপেক্স বাংলাদেশ সারাদেশে ৯টি অঞ্চলে বিভক্ত হয়ে কাজ করছে। সারাদেশে এপেক্স বাংলাদেশের ১৩২টি ক্লাব রয়েছে। ক্লাব গুলোতে প্রায় তিন হাজার এপেক্সিয়ান যুক্ত আছেন। যারা সমাজের সুবিধাবঞ্চিত মাুষের জন্য কাজ করে যাচ্ছেন।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…