খুঁজুন
মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
জাবিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সাধারণ রিকশার অনুমতি থাকলেও, সেগুলো সংখ্যায় কম থাকায় বাড়ছে ভোগান্তি। এতে শিক্ষার্থীরা সঠিক সময়ে অংশ নিতে পারছেন না ক্লাস ও পরীক্ষায়।

ভোগান্তির সঙ্গে গুনতে হচ্ছে বেশি ভাড়া। শিক্ষার্থীদের অভিযোগ, এ সব সমস্যা দূর করতে শিক্ষার্থীরা বারবার দৃষ্টি আকর্ষণ করলেও গুরুত্ব দেয়নি জাবি প্রশাসন। বাড়ানো হয়নি চক্রাকার বাসের সংখ্যা, নেওয়া হয়নি সময়োপযোগী নীতিমালা।

জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি ব্যাটারিচালিত দুই রিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় জাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ সিফাত বলেন, ‘বর্তমানে প্যাডেলচালিত রিকশার সংখ্যা কম থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব রিকশায় যাতায়াত করতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর পাওয়া যাচ্ছে রিকশা। ফলে কখনও কখনও ক্লাসে সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না। এ ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিতভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।’

‘প্যাডেলচালিত রিকশা অমানবিক’ উল্লেখ করে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী দিলশাদ চৌধুরী বলেন, ‘আমাদের ক্যাম্পাসের রাস্তা উঁচুনিচু। চৈত্র মাসের এ তীব্র গরমে রোজা রেখে পায়ে হেঁটে যাওয়া যেমন আমাদের জন্য কষ্ট, প্যাডেলচালিত রিকশাচালকদের জন্য আরও অনেক বেশি কষ্টসাধ্য।’ গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

ক্যাম্পাসের রিকশাচালক বিপ্লব হোসেন (৪০) বলেন, ‘জাহাঙ্গীরনগরে প্যাডেল-রিকশা চালানো খুবই কষ্টসাধ্য। ভাড়া ধরাবাঁধা থাকায় অনেকেই আগের অটোরিকশার ভাড়া দেন। সারা দিনে যা আয় হয়, তা দিয়ে ছয় সদস্যদের সংসার চালানো খুবই কষ্টকর। নিয়ম মেনে অটোরিকশা চালানোর অনুমোদন দিলে আমাদের জন্য ভালো হয়।’

এদিকে, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ক্যাম্পাসে প্রতি ঘণ্টায় চক্রাকার বাস সার্ভিস চালু করলেও তা ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের। চক্রাকার বাসের সংখ্যাবৃদ্ধি এবং সময়োপযোগী নীতিমালা গ্রহণের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা চালুর জন্য দুবার রেজিস্ট্রার ও উপাচার্য বরারব প্রস্তাবনা পেশ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনির।

রনি বলেন, ‘চক্রাকার বাস সার্ভিসের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাটারিচালিত রিকশা চালুর প্রাথমিক রোডম্যাপ দেওয়া হলেও প্রসাশন কোনো উদ্যোগ নেয়নি। প্রস্তাবনায় উল্লেখিত নীতিগুলো, যেমন—পর্যাপ্ত স্পিড ব্রেকার নির্মাণ, লাইসেন্স প্রদান, রিকশাচালকদের জন্য আলাদা ইউনিফর্ম ইত্যাদি বিষয় বাস্তবায়ন করলে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো সংকট থাকার কথা নয়।’

তিন মাস অতিবাহিত হলেও রিকশা সংকট সমাধান করতে না পারাকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাঈদ বলেন, ‘মাথাব্যথা করলে মাথা কেটে ফেলা যেমন কোনো সমাধান নয়, ঠিক তেমনি অ্যাক্সিডেন্ট হয় বলে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়াটাও কোনো সমাধান হতে পারে না। ক্যাম্পাসে বাইক, সাইকেল এমনকি পায়ে চালিত রিকশায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট নীতিমালা করে প্রয়োজনে রিকশাচালকদের প্রশিক্ষণের আওতায় এনে রিকশা চালু করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের চলমান ভোগান্তি কমবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: নুরুল আলম বলেন, ‘ঘটনাটি তিন মাস আগের হলেও আমি তখন উপাচার্যের দায়িত্বে ছিলাম না। আমি দায়িত্বে আসার পর এ বিষয়ে মিটিং করেছি। শিগগির একটা সিদ্ধান্তে আসব।’

এন-কে

Feb2

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিহবন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

রোববারের পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’-এর মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালি ও তার আশপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করা; অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করে।”

“আমরা তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো যেন নিশ্চিন্তে তাদের গন্তব্য রওনা হতে পারে— তা নিশ্চিত করতে এবং সেসব জাহাজের নিরপেক্ষ-নিরপরাধ ক্রুদের মুক্ত করতে হরমুজ প্রণালিতে শিগগিরই প্রজেক্ট ফ্রিডম প্রকল্প শুরু হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রোববারের পোস্টে ট্রাম্প হরমুজের নতুন এই প্রকল্পকে ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ উল্লেখ করে বলেছেন, দিনের পর দিন আটকে থাকার কারণে অনেক জাহাজে ক্রুদের খাদ্য ও জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছেন। ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যকর হলে এই প্রকল্প থেকে সবপক্ষ লাভবান হবে বলেও দাবি করেছেণ তিনি।

“আমি আমার সব প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে তারা যেন বিভিন্ন দেশকে জানায় যে তাদের জাহাজ এবং ক্রুদের নিরাপদে হরমুজ থেকে বের করতে আমরা আমাদের সেরা প্রচেষ্টা চালাব।”

যদি নতুন এই প্রকল্প কার্যকরের পথে কোনো প্রকার ‘হস্তক্ষেপ’ ঘটে— তাহলে যুক্তরাষ্ট্র ‘শক্তির সঙ্গে’ তার বিরুদ্ধে সাড়া দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

রোববার (৩ মে) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার নব-নির্বাচিত এই নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সংসদ সদস্যদের এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

রিটার্নিং কর্মকর্তা জানান, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটের ১২ জন বৈধ প্রার্থী ও স্বতন্ত্রদের জোটের এক বৈধ প্রার্থীরসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়।

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন – সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও এক হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (০৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯০ জন।