সীতাকুণ্ডে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৪:৩১ বিকাল
সীতাকুণ্ডে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মহালংকা এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ১২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মহসিনের (৩৫)। তিনি রাজমিন্ত্রির কাজে নিয়োজিত ছিলেন। তিনি ওই এলাকার আবুল হাশেমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানিয়েছেন, সীতাকুণ্ডের মহালংকা এলাকায় নির্মাণাধীন ভবনের একতলা থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় এক রাজমিস্ত্রীকে দুপুরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন-কে

Feb2
Feb2