মিরসরাইয়ে বিবাহবার্ষিকীর স্ট্যাটাসের পর যুবলীগ নেতার প্রাণহীন দেহ
মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবাহবার্ষিকী স্ট্যাটাসের এক ঘন্টা পর সড়কে তিশা প্লাটিনা কেড়ে নিয়েছে রবিউল হোসেন সেলিম (৩৫) নামের এক যুবলীগ নেতার প্রাণ।
রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার মো. আবু তাহের এর পুত্র। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
মৃত্যুর আগে তিনি তার ফেসবুক একাউন্টে নিজের ১৩তম বিবাহ বার্ষিকীর দিনটি স্বরণ করে নিজের প্রিয়তম স্ত্রীকে উৎসর্গ করে লিখেন- “দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩টি বসন্ত পুরে গেল। কিন্তু আমার কাছে মনে হয় এইতো সেদিন যেন শুভ পরিনয় হয়েছিলো আমার ও প্রিয়তম তোমার। প্রিয়তম, তুমি এই সংসার ও আমার জন্য অনেক করে যাচ্ছো, আজকের এইদিনে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক কৃতজ্ঞতা।”
পেজবুক স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণের মধ্যে বেপরোয়া তিশাপ্লাসে কেড়ে নিলো তার প্রান।
স্থানীয় মো. সালমান ফারসি জানান, বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় ঢাকামুখী একটি তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আমরা বাসটি আটক করেছি। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এন-কে


আপনার মতামত লিখুন