গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৭:৩৫ রাত
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৫

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে আক্রান্ত হয়েছে ৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৭৬ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে পাঁচ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় পাঁচ হাজার ৫৮৭৪ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2