রাউজানে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ
চট্টগ্রামের রাউজানে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনার জন্য আউশ ধানের ৩ হাজার কেজি বীজ ও ১৮ হাজার কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
২৩ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল।
এন-কে



আপনার মতামত লিখুন