নন্দনকানন থেকে ইয়াবাসহ এক তরুণ গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৪ সকাল
নন্দনকানন থেকে ইয়াবাসহ এক তরুণ গ্রেফতার

-তরুণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার নন্দকানন এলাকায় অভিযান চালিয়ে ২শ ৫০ পিস ইয়াবাসহ রবিউল আলম প্রকাশ রবিন (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিউল কক্সবাজার জেলার উখিয়া বালুখালীর থাইংকালী গৌজ ঘোনার গফুর আলমের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতার রবিউলের কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।

Feb2
Feb2