রাউজান সদর ইউনিয়নে মোয়াজ্জিম ও দুঃস্থ পরিবারে ঈদের উপহার বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান সদর ইউনিয়নে ইফতার মাহফিল ও মসজিদের মোয়াজ্জিম ও দুঃস্থ পরিবারে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠান রবিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে রাউজান সদর ইউনিয়ন পরিষদ পাশ্ববর্তী মাঠ প্রাঙ্গনে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
সাংসদ তার বক্তব্যে বলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১০ কোটি টাকার প্রকল্পে নতুন করে নির্মাণ করে সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। ৬ কোটি টাকায় রমজান আলীহাটের চারতলা ভবনে আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। রাউজানে বিসিক শিল্প নগরীর কাজ চলছে। এখানে কর্মসংস্থান হবে ৭০ হাজার মানুষের।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, ইরফান আহমদ চৌধুরী, শাহজান ইকবাল, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ইউপি সচিব ও সদস্যগণ।
অনুষ্ঠানে ইউনিয়নে বিভিন্ন সমজিদের মোয়াজ্জিম ও এলাকার দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার প্রদান করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।


আপনার মতামত লিখুন