ইন্জিনিয়ার্স ডে উপলক্ষে আইইবি’র সংবাদ সম্মেলন
ইন্জিনিয়ার্স ডে -২০২২ আয়োজনে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো চট্টগ্রাম আইইবি। ৭ মে (শনিবার) সকাল থেকে পতাকা উত্তোলন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন কর্মসূচি। বর্ণাঢ্য র্যালী, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আলোচনাসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের সকল নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগন।
সংবাদ সম্মেলনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সরকারের কাছে ৭টি দাবী উত্থাপন করেন (১) ডিসিগণকে শতভাগ প্রকল্পে পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারি ২০২২ তারিখের জারীকৃত আদেশ বাতিল করা না হলে আইইবি দেশের প্রকৌশলীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। (২) প্রকৌশল সংস্থাসমুহের শীর্ষ পদগুলোতে প্রকৌশল পদায়ন করতে হবে। (৩) পলিটেকনিক্যাল শিক্ষকদের বর্তমান চাকুরী কাঠামো পরিবর্তন করতে হবে। (৪) প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইন্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্হার প্রবর্তন করতে হবে। (৫) বেসরকারী প্রকৌশলীদের জন্য চাকুরী বিধি প্রণয়ন করতে হবে। (৬) স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ক্যাডারভূক্ত করতে হবে। (৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তব্য লিখিত বক্তব্য রাখেন আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রে চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। আরো উপস্থিত সম্মানীত সম্পাদক এস.এম. শহিদুল আলম, ছিলেন প্রাক্তন চেয়ারম্যান এম.শাহজাহান, মনজারে খোরশেদ আলম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান এ এস নাসিরুদ্দিন চৌধুরী, এম.এ. রশিদ, উদয় শেখর দত্ত প্রমুখ।
এন-কে


আপনার মতামত লিখুন