খুঁজুন
, ,

দুবাইতে ইডিইউর শিক্ষার্থীদের স্বপ্নযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 27 November, 2019, 3:21 pm
দুবাইতে ইডিইউর শিক্ষার্থীদের স্বপ্নযাপন

২৪ ঘন্টা ডেস্ক : স্বপ্নকে বাস্তবতায় পরিণত হতে দেখছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স (আইজিএলই) কোর্সে দুবাই-আবুধাবি যাওয়া শিক্ষার্থীরা। প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ওয়ার্কশপ-সেশনে অংশ নিতে তারা পার করছেন খুবই ব্যস্ত, কিন্তু একই সাথে জীবনের অন্যতম চমৎকার কিছু সময়।

গতকাল ২৬ নভেম্বর মঙ্গলবার দুবাইতে টিম ইডিইউ’র তৃতীয় দিন। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যক্তিগত ও পেশাগত উন্নতি সংক্রান্ত বিভিন্ন ধরণের ডিপ্লোমা কোর্স, স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনার জন্য বিখ্যাত দুবাই নলেজ পার্কে সকাল থেকেই বেশ কয়েকটি সেশনে উপস্থিত হয়েছেন তারা।

দুবাইকে জ্ঞাননির্ভর অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত করতে ২০০৩ সালে চালু হয় নলেজ পার্ক। এখানে আমিরাতের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান টেকম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা শাজাদী দুররানি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচারাল মিক্স অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ শীর্ষক সেশন পরিচালনা করেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও ব্যক্তিবর্গের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানাশোনা এবং তাদের সঙ্গে বোঝাপোড়া বাড়ানোর নানা দিক ও কৌশল সম্পর্কে প্রায়োগিক এ কর্মশালায় শেখানো হয়।

এছাড়া ২৫ নভেম্বর সোমবার প্রাক্তন ব্যাংকার ও বর্তমানে একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক উজায়ের হাসানের সঙ্গে লিডারশিপ ও ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে দিনব্যাপী কয়েকটি সেশনে মিলিত হয় টিম ইডিইউ। এতে গুরুত্বপূর্ণ লেকচারের পাশাপাশি বিভিন্ন ধরণের এক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবন ও চারপাশের মানুষগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন উজায়ের।

আইজিএলই কোর্সের প্রথম দিন ২৪ নভেম্বর ইডিইউর শিক্ষার্থীদের ওয়ার্কশপ পরিচালনা করেন এমন দুজন বাংলাদেশি, যারা আমিরাতে দীর্ঘদিন ধরে দুটো বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তারা হলেন আমিরাত এনবিডি’র গ্রুপ ক্রেডিট এর ভাইস প্রেসিডেন্ট রাহিদ খন্দকার এবং বিশ্বখ্যাত কম্পিউটার প্রতিষ্ঠান আইবিএম এর সফটওয়্যার ক্লায়েন্ট আর্কিটেক্ট সোহরাব সায়ীদ।

বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে স্ট্রাটেজিক প্ল্যানিং এবং ডিজিটাল ট্রান্সফর্মেশনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তারা। একই সাথে কিভাবে একটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার জগতের প্রতিটি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছে, তা নিয়েও বিশদ কথা বলেন। এ সময় তারা আমিরাতে, বিশেষত আইবিএম’র মতো প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন।

আইজিএলই কোর্সে দুজন বাংলাদেশিকে যুক্ত করার কারণ শুধুমাত্র কর্মক্ষেত্রে তাদের দক্ষতা নয়, একই সাথে প্রবাসী হিসেবে আমিরাতে কাজের সমস্যা-সম্ভাবনার অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা সম্পর্কে জানাটাও ছিলো অন্যতম উদ্দেশ্য, বলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

তিনি আরো বলেন, আইজিএলই শুধুমাত্র একটি কোর্স নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য লাইফটাইম এচিভমেন্ট। এ অভিজ্ঞতা তাদের জীবনে চলার পথে অন্যতম পাথেয় হিসেবে কাজ করবে।

শিক্ষার্থী মাইমুনা মানিতা বলেন, বিদেশের সংস্কৃতি, তাদের মানুষজনের সাথে কাজ করার ইচ্ছে বহুদিনের। ইডিইউর এই কোর্সে সেই সুযোগটা পাচ্ছি। একেবারে ভিন্ন একটি পরিবেশে নিজেদের সক্ষমতাকে আমরা নিরূপণ করতে পারছি নতুন করে।

উল্লেখ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দুবাই এবং আমিরাতে অবস্থান করে কালচারাল হেরিটেজ সাইট, গ্লোবাল ভিলেজ, শেখ যায়েদ ইউনিভার্সিটি, ফ্রি জোন, লেবার ক্যাম্পসহ প্রতিদিনই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও কর্মশালায় অংশ নেবে টিম ইডিইউ।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।