খুঁজুন
, ,

ইস্ট ডেল্টায় এসিএইচআরএম-এ ভর্তি প্রক্রিয়া শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 29 September, 2019, 12:33 pm
ইস্ট ডেল্টায় এসিএইচআরএম-এ ভর্তি প্রক্রিয়া শুরু

EDU-ACHRM

দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট অ্যান্ড চেঞ্জ এর অধীনে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এসিএইচআরএম) কোর্সে নতুন ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর সাথে যৌথ উদ্যোগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট অ্যান্ড চেঞ্জ সীমিত আসনের এই বিশেষায়িত কোর্সটি পারিচালনা করছে। এটি চট্টগ্রামে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র।

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই কোর্সে ভর্তি কার্যক্রম চলবে। পেশাজীবী ও যেকোন বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট অ্যান্ড চেঞ্জ এর অধীনে বিশ্ববিদ্যালয় পেশাজীবীদের জন্য বিভিন্ন ধরণের শর্ট কোর্স, সার্টিফিকেট কোর্স এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ট্রেনিংয়ের আয়োজন করে থাকে।

এই সার্টিফিকেট কোর্সে দেশীয় ও বিশ্বমানের শিক্ষক এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবী দ্বারা পাঠদান পরিচালিত হচ্ছে। তাছাড়া বিএসএইচআরএম-এর মাধ্যমে এই ক্ষেত্রটিতে কর্মরত পেশাজীবীদের দেশব্যাপী নেটওয়ার্কে যোগদানের সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।

পেশাজীবীদের সুবিধার্থে তিন মাস মেয়াদী এই কোর্সের ক্লাসসমূহ সাপ্তাহিক ছুটির দিনে পরিচালিত হয়। ভর্তিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও থাকছে।

এছাড়া, প্রফেশনাল কোর্সের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলো হাতে-কলমে শিক্ষা। ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য সহায়ক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থাও করে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।

একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকৌশল ও মানবসম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানকে পরিপূর্ণতা দিতে কোর্স কারিকুলামের অংশ হিসেবে আয়োজন করা হয় এই ভিজিটের।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বর্তমানে পেশাগত দক্ষতা অর্জনে ক্লাসনির্ভর জ্ঞানের পাশাপাশি বিশেষায়িত ও ব্যবহারিক জ্ঞান খুব জরুরি হয়ে পড়েছে। এ গুরুত্ব আমরা বুঝি বলেই কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কর্মরতদের জন্য বিএসএইচআরএম-এর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করেছি এই বিশেষায়িত প্রোগ্রাম। মানবসম্পদ পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রায়োগিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে কোর্সটির কারিকুলাম তৈরি করা হয়েছে।

এই বিশেষায়িত কোর্সে যোগদানে আগ্রহীদের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অথবা ০১৭১৩ ১২৩৯৯৭ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।