খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় ইউপি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষঃ পুলিশ সহ আহত ১৫, আটক ১৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
আনোয়ারায় ইউপি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষঃ পুলিশ সহ আহত ১৫, আটক ১৪

আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনের প্রচারণার শেষ দিনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, ইউপি চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগের ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায ৭ টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছাত্তারহাট, কালিগঞ্জ ব্রিজ, লালার হাট, মাহাতা ও দেউতলা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে গুরুতর হলেন- ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম, চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছীন হিরু, সাবেক ইউনিয়ন সাধারণত সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, ইউনিয়ন যুবলীগ নেতা জাকারিয়া, সিংহরা ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা সাইফুল্লাহ খাঁন, পুলিশ কনস্টেবল মো. কামাল ও যুবলীগ নেতা জালাল। আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে বেশ কজনকে চট্টগ্রাম মেডিকালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

হামলায় নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে ইউনিয়নের প্রবেশমুখগুলো ঘিরে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এখনও ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের আটক করে হামলা চালানো হচ্ছে।
হামলার অভিযোগের বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন বলেন, নৌকার বহিরাগত সন্ত্রাসীরা আমার নির্বাচনি ক্যাম্পে এসে আমাকে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করতে আসলে নিয়ে আসে।

এই বিষয়ের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, নির্বাচনকালীন সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…