নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠলো চিকিৎসকের লাশ
বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুব আলী (৬২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ ২২ জুন, বুধবার সকালে রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একশ গজ দূরে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষজন দেখে পরিবারকে খবর দেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে না।
২০ জুন, সোমবার বিকেল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ইয়াকুব আলী। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তার সন্ধানে মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুবের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়।
এন-কে



আপনার মতামত লিখুন