মিরসরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২:১৬ দুপুর
মিরসরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে পড়ে শিশু ফাইজা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় পানিতে ভাসমান অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফাইজা।

নিহত ফাইজা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার কাজীর তালুক গ্রামের মো. আব্দুল গনির মেয়ে।

ফাইজার স্বজন মো. রূপম ইসলাম জানান, রোববার বিকালে বাড়ির উঠানে খেলা করছিলো সে। খেলার কোন এক ফাঁকে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে সবাই খোঁজাখুজি করলে ওই পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এন-কে

Feb2
Feb2