আল আমিনের হাত ধরে এসএ গেমসের দ্বিতীয় সোনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ২:৪৮ দুপুর
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে কারাতে থেকে দ্বিতীয় সোনা জিতেছে বাংলাদেশ। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন আল আমিন।
মঙ্গলবার পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন এই অ্যাথলেট। পাকিস্তানি প্রতিপক্ষ জাফরের বিরুদ্ধে ৭-৩ পয়েন্টে জিতেছেন তিনি।
সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন আল আমিন।
এর আগে সোমবার তায়কোয়ান্দোয় ছেলেদের ২৯ (প্লাস) বয়সীদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা।



আপনার মতামত লিখুন