রাঙ্গুনিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবদুর রশিদ (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি একই এলাকার আবদুল নবীর ছেলে।
আজ ১৯ জুলাই, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ভোরে ৩-৪টা বন্যহাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে আবদুর রশিদের ঘরের আশেপাশের বিভিন্ন গাছ ভেঙে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি সামনে পড়ে গেলে তাকে পায়ের নিচে পিষ্ট করে। তাণ্ডব চালিয়ে পরে হাতিগুলো পুনরায় বনে ফিরে যায়।
উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের। আরও আগে, গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়।
এন-কে



আপনার মতামত লিখুন