খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৫:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দি চেবু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি বিগত বছরগুলোতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন-বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার। তিনি এদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার ঈর্ষান্বিত সাফল্য ফিলিপাইন্স উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলে জানান।

মঙ্গলবার ৩ ডিসেম্বর ঢাকা পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও দি চেবু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), ফিলিপাইন্স মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারী খাতের উন্নয়নে সমঝোতা স্বারক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ম্যায়নার্দো বন্দর নগরী চেবু ও চট্টগ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বেসরকারী খাতের কল্যাণে ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধিতে চিটাগাং চেম্বারের সহযোগিতা কামনা করেন।

চুক্তিতে চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও চেবু চেম্বারের পক্ষে ফিলিপাইন্স এশিয়া ও প্যাসিফিক এ্যাফেয়ার্স এর ইনচার্জ ও সাবেক রাষ্ট্রদূত ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারী মাসুদ বিন মোমেন, ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি বলেন- ফিলিপাইন্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যবসা এবং বিনিয়োগ কাঙ্খিত পরিমানে বৃদ্ধি পায়নি। তিনি এ সমঝোতা স্বারক চুক্তির মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সমাজ তথা বেসরকারী খাত লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেম্বার সভাপতি বিদেশী বিনিয়োগ আকর্ষণে বর্তমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকারের গৃহীত নীতিমালা এবং প্রণোদনামূলক সুযোগ-সুবিধা অবহিত করতঃ বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কসহ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইন্স বিনিয়োগ কামনা করেন।

মাহবুবুল আলম বাংলাদেশের উন্নত মানের চাল, আলু, ফলমূল, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী যাতে সহজে ফিলিপাইন্স বাজারে প্রবেশ করতে পারে এ ব্যাপারে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…