মিরসরাইয়ে বসতঘরে আগুন লেগে ছাই
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘরে আগুন লেগে ছাই হয়ে গেছে। এতে প্রায় দশলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থের।
আজ ২৪ জুলাই, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নিত্যধন ঘোষের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ বিশ্বজিৎ ঘোষ বলেন, রবিবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে ঘরের চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষািধক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার হায়াতুন্নবী জানান, করেরহাটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিট ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সময়মতো ঘটনাস্থলে না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারতো।
এন-কে



আপনার মতামত লিখুন