খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে আবাসিক হোটেলে দুর্ধর্ষ ডাকাতি, ভাঙচুর ও লুটপাটঃ আহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ণ
কক্সবাজার শহরে আবাসিক হোটেলে দুর্ধর্ষ ডাকাতি, ভাঙচুর ও লুটপাটঃ আহত ৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের বি-ব্লকে অবস্থিত হোটেল পিংকশোরে দুর্ধর্ষ ডাকাতি, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সশস্ত্র মুখোশধারী ডাকাত দল লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল। বেপরোয়া হামলা ও মারধরে ৫ কর্মচারী আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পুলিশ পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

আহত নিরাপত্তা প্রহরী নুরুল হক জানান, রাত ২ টার দিকে অর্ধশতাধিক সশস্ত্র ডাকাতদল অতর্কিতভাবে হোটেলে ঢুকে রিসিপশন, এমডির কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলমান কমান্ডো স্টাইলের ডাকাতিতে হোটেলের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কক্ষে অবস্থানরত অতিথিরা জিম্মি হয়ে পড়ে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। বেড়াতে গিয়ে এমন দৃশ্য দেখে অনেক পর্যটক হোটেল ছেড়ে চলে গেছে।

পর্যটন মৌসুমের শুরুতেই এমন ঘটনায় কক্সবাজারের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা মনে করছে।

ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার মালিকানার দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান।

হোটেল পিংকশোরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আশরাফুল ইসলাম জানান, হোটেলে অবস্থানরত এক অতিথির ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সব তছনছ করে ফেলা হয়েছে। ইতোপূর্বে ডাকাতদল পালিয়ে যায়।

এমডি আশরাফ জানান, তার ড্রয়ারে রক্ষিত ছিল জমি বিক্রির বায়না বাবদ নেয়া ৫০ লক্ষ টাকা। ড্রয়ারের তালা ভেঙ্গে টাকাগুলো নিয়ে গেছে ডাকাত দল। ভেঙ্গে চুরে তছনছ করেছে তার কক্ষ, রিসিপশন ও হোটেলের বিভিন্ন কক্ষ। ল্যাপটপ-কম্পিউটার, সিসি ক্যামেরা, ক্রেডিট কার্ড, চেকবই, নিরাপত্তাকর্মীদের মোবাইলসহ হোটেলের প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও লুট করেছে। বেপরোয়া মারধরে আহত হয়েছে নিরাপত্তাকর্মী নুরুল হক, রিদওয়ান, মোরশেদ, এরফান, মাসুদ ও আলাউদ্দিন।

নিরাপত্তাকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোঃ আশরাফুল ইসলাম আরো জানান, ডাকাত দলের সদস্য অর্ধশতাধিক হলেও কয়েকজনকে তারা চিনতে পেরেছে। ঘটনায় নেতৃত্ব দিয়েছে মকতুল, জালাল, বেলাল, ফয়সাল, তৌহিদুল আনোয়ার। তারা মুখোশ পরিহিত ছিল না বলে নামগুলো জেনেছে হোটেলপক্ষ। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় হোটেল ব্যবসায়ীরা।

Feb2

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও, উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
উল্লেখ্য, গেল ১৪ জুন সন্ধ্যায় জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে দিল্লিতে ঢুকেননি তিনি। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট এ ভ্রমণ করেননি।

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

কানাডার মন্টেরিতে আজ (সোমবার) তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সুইডেন। দলের হয়ে গোল করেছেন তিন তারকা ইয়াসিন আয়য়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।

ম্যাচের সপ্তম মিনিটেই সুইডেনকে এগিয়ে নেন আয়য়ারি। তিউনিসিয়ার গোলরক্ষক আবদেলমুহিব চামাখ নিজের লাইন ছেড়ে সামনে এগিয়ে আসায়, ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। এরপর আধঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। গিওকেরেসের একটি চমৎকার পাসে বল পেয়ে প্রতিআক্রমণ থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে ওমার রেসিকের একটি দুর্দান্ত হেডারে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৫৯ মিনিটে সুইডেনের দুই গোলের ব্যবধান আবারও ফিরিয়ে আনেন গিওকেরেস। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিয়েস স্কিরি বক্সের ঠিক বাইরে বল হারালে সেই সুযোগে গোলটি করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে মাটিয়াস সোয়ানবার্গ সাইড-ফুটের শটে দলের চতুর্থ গোলটি করেন। আর স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে তিউনিসিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন আয়য়ারি।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে সুইডেন। দিনের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় তারা সুইডেনের পেছনে রয়েছে।