সীতাকুণ্ড পৌরসভার ৯নং ওয়ার্ডে‘র উপনির্বাচনে নির্ব‍াচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৬:৫৭ সন্ধ্যা
সীতাকুণ্ড পৌরসভার ৯নং ওয়ার্ডে‘র উপনির্বাচনে নির্ব‍াচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী

সীতাকুণ্ড পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আজ ২৭ জুলাই (বুধবার) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ব‍াচনে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। নির্বাচনে ৫’শ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহ কামাল চৌধুরী। তার নিকটতম প্রতিদন্ধী জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫’শ ২৪ ভোট। বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে।

অধিকতর ঝুঁকিপুর্ণ বিধায় এ নির্বাচনকে ঘিরে একজন ম্যাজিস্টেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০২০ সালে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জুলফিকার আলি শামীম। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শন্য হয়ে যায়।

নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাররা ইবিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
জে-আর

Feb2
Feb2