খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছায় কারাবরণের জন্য প্রস্তুত যুবদল:দীপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৮ অপরাহ্ণ
স্বেচ্ছায় কারাবরণের জন্য প্রস্তুত যুবদল:দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে চট্টগ্রাম মহানগর যুবদলের মহানগর, ১৫টি থানা, ৪৩ সাংগঠনিক ওয়ার্ডসহ ইউনিট যুবদল নেতৃবৃন্দ স্বেচ্ছায় কারাবরণের জন্য প্রস্তুত।

আজ শনিবার (৭ ডিসেম্বর) নাসিমনভবনস্থ দলীয় কার্যালয় মাঠে বিকাল ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগ শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার লক্ষ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গণতন্ত্রের মূর্ত প্রতীক, আপোসহীন নেত্রী, বাংলাদেশের ভোটের ইতিহাসে সর্বাধিক ৫টি আসনে অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান।

নগর যুবদলের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মাসুমের সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, পাঁচলাইশ থানার আহবায়ক মো. আলী সাকি, মো. সেলিম, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিুন্ট, দীপঙ্কর ভট্টাচার্য, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, রাজন খান, ওমর ফারুক, ইদ্রিস আলম, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, ওসমান গণি, মুজিবুর রহমান রাসেল, রাসেল নিজাম, মো. ইয়াছিন, সম্পাদক মন্ডলীর সদস্য মো. সাগির, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. ইকবাল, ওমর ইমতিয়াজ টিটু, আবদুর জব্বার সুমন।

সহসম্পাদকবৃন্দ মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া,মাহবুবুর রহমান, মো. জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, মঞ্জুর আলম, গিয়াস উদ্দিন টুনু, হামিদুল হক, মেজবাহ উদ্দিন মিন্টু, এস এম ফারুক, ইয়াছিন আজাদ, জাহাঙ্গির আলম বাবু, ফারুক হোসেন স্বপন, আবদুল আউয়াল টিপু, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান দুলাল, মিফতাহ উদ্দিন টিটু, সুলতান খান সুমন, হোসেন জামান, মো. আজম, মো. নাছিম, জাফর সাদেক সোহেল, জাহাঙ্গির আলম মানিক, নগর যুবদলের সদস্য লতিফুন বারী সুমন, করিম উল্ল্যহ, সোহাগ খান, আজিজ চৌধুরী, সাখাওয়াত কবির সুমন, থানা যুবদলের কুতুব উদ্দিন, আশিক মল্লিক আরসি, শওকত খান রাজু, মঞ্জুর আলম, মোর্শেদ কামাল, শাহেদ খান পারভেজ, ১০ নং ওয়ার্ডের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী, ২ নং ওয়ার্ডের এস এম আলী, ৫ নং ওয়ার্ডের আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের আবু বক্কর বাবু, ৪২ নং নাছিরাবাদ সাংগঠনিকওয়ার্ড এর এস এম শাহবাজ, ১২ নং ওয়ার্ডের সাইফুল আলম, ১১ নং ওয়ার্ডের মুজাহিদ, ১৩ নং ওয়ার্ডের বাদশা আলমগীর, ৭ নং ওয়ার্ডের মো. জাবেদ, ৩ নং ওয়ার্ডের হাসান, ৯ নং ওয়ার্ডের ইউনুস, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের ফয়সল হোসেন মানিক প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…