চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’র নাগরিক শোকযাত্রা
বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলবদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানান চট্টগ্রামের নাগরিক সমাজ। জাতীয় শোক দিবসের ‘নাগরিক শোক যাত্রা’ থেকে তারা এ দাবি করেন।
১৫ আগস্ট (সোমবার) সকাল ১০টার দিকে এ শোকযাত্রা শুরু হয়। নাগরিক সংগঠন ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’ গত কয়েক বছর ধরে জাতীয় শোক দিবসে এ শোকযাত্রা করে আসছে।
নাগরিক শোকযাত্রার সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে বাংলাদেশে রাজনীতি করতে না পারার বিধান করতে হবে। জাতীয় মর্যাদার স্বার্থেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিরোধী যে কোনো অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। নতুন প্রজন্মের কাছে কালিমামুক্ত দেশ দিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃত্বের কাছে এমন দাবি জানান তিনি।
চট্টগ্রামের ডিসি হিল লাগোয়া এনায়েত বাজার মহিলা কলেজ সম্মুখ ভাগ থেকে শুরু হয় শোকযাত্রাটি। ডিসি হিল চত্বরে এসে অনুষ্ঠিত হয় সমাবেশ।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী,
এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরুন সবুর ডালিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম-এর অর্থ সম্পাদক ও বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী,
বাকশিসর জেলা শাখার অর্থ সম্পাদক অধ্যাপক সুকুমার দত্ত, এনায়েত বাজার মহিলা কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ইলোরা ইসলাম, অধ্যাপক অজিত আইচ, কবি আশীষ সেন, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক সোহানা শারমিন তালুকদার,
১৪ দলীয় নেতা ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিতুল দাশগুপ্ত, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা খোরশেদুল আলম শামীম প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন