সীতাকুণ্ডের শীতলপুরে গ্রামের ভিতর কন্টেইনার ডিপো নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গামারীতলা গ্রামের ভিতরে কন্টেইনার ডিপো নির্মাণ প্রক্রিয়ার ও অত্র এলাকার গ্রামবাসীকে সন্ত্রাসী বলে মিথ্যা অপবাদ দেওয়ায় নরুল আলম চৌধুরীর বিরুদ্ধে এলাকার মসজিদের মুসলীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শুক্রবার জুমার নামাজের শেষে দক্ষিন সোনাইছড়ি জামে মসজিদের শত শত মুসল্লীরা শান্তিপূর্ণ ভাবে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এই সময় বক্তব্য রাখেন, জাফর ইকবাল,
মাহবূবুল আলম, মাষ্টার মাহাবুবুল আলম, দিদারুল আলম, আজগর আলী মেম্বার প্রমুখ। বক্তরা বলেন, গামারীতলা এলাকার নুরুল আলম চৌধুরী আমাদের অত্র এলাকার মুরুবী। তিনি আমাদের সুখে দুখে থাকেন। তার জায়গা তিনি কন্টেইনার ডিপো ছাড়া অন্য কিছু করলে আমাদের কোন আপক্তি নেই। কন্টেইনার ডিপোতে খারাপ মনুষের আনা গোনা হয়। এইখানে ইয়াবা কাজ কারবার হয়, যেখানে গাজাটির আনা গোনা হয় সে রকম আস্তানায় স্থাপনার বিরুদ্ধে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছি। গত বৃহস্পতিবার আমরা মানববন্ধন করেছি। সেই মানববন্ধন দেখে এলাকাবাসীর ঐক্যবদ্ধ দেখে গ্রামবাসীকে চাঁদাবাজ এ সন্ত্রাসী আখ্যা দিয়ে তথাকথিত একটি পত্রিকায় খবর চাপিয়ে দিয়াছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা গ্রামবাসী কোন অবস্থাতেই গ্রামের ভিতরে কন্টেইনার ডিপো স্থাপন করতে দেবো না।



আপনার মতামত লিখুন