রাউজানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের রাউজানে মিছিল ও বিক্ষোভ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। ২১শে আগস্ট (রবিবার) বিকাল ৪ঘটিকায় উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগকার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশ বিরোধী সকল অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সকল নেতা-কর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরীস,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ সহ সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সহ সভাপতি শাহ আলম চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, কাজী ইকবাল, ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ,
বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, প্রিয়তোষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রবীন্দ্র লাল চৌধুরী, বি এম জসিম উদ্দিন হিরু, রেহেনা আফরোজ,পৌর কাউন্সিলর জানে আলম জনি,শওকত হাসান, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শফিউল আলম,
পৌর আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সুমন, শওকত হোসেন,যুবলীগ নেতা তপন দে, আবু সালেক, ছাবের হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,
সাধারণ সস্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন, তানভীর চৌধুরী,আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ আসিফসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে-আর


আপনার মতামত লিখুন