চুনতিতে সীরতুন্নবী (দ.) মাহফিল করতে সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার প্রাচীনতম চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (দ.) এর ৫২তম আসর আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এ বিশাল আয়োজনে সীরতুন্নবী (দ.) কে বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে মাহফিলের উপ-কমিটির প্রস্তুতি সভা চলছে।
২২ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলা পদুয়া ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লী এবং সীরতের ভক্ত ও অনুরক্তদের উপস্থিতিতে সাগর এভিয়েশন হজ্ব কাফেলার সার্বিক তত্ত¡াবধানে মাহফিলের উপ-কমিটি পদুয়া ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সুফি ফতেহ্ আলী ওয়াইসী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন)।
শাহ ছাহেব কেবলার দৌহিত্র, সীরাত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটি কার্যক্রমের প্রধান মাওলানা শাহাজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত ও সুলতান মুহাম্মদ রাফি’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাগর এভিয়েশন হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও পদুয়া ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম,
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আমানুল হক আমান, ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ এহছান, সাবেক ইউপি সদস্য মাওলানা আবদুস সবুর, সাবেক ইউপি সদস্য আলী নেওয়াজ, উপ-কমিটি পরিচালনার সদস্য ছৈয়দ তাজুল ইসলাম কাজল, ডাক্তার শহীদুল ইসলাম, মাওলানা আকতার হোসেন, ডাক্তার ফজলুল হক, ব্যবসায়ী জাকারিয়া বাবুল প্রমুখ।
এসময় বক্তারা মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
জে-আর


আপনার মতামত লিখুন