শীতলপুরে আবুল খায়ের স্টিলের লরীর সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
সীতাকুণ্ডে লরীর সাথে ট্রাকের সংঘর্ষে আশাদুল (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর একটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টিল মিল থেকে একটি লরী মহাসড়কে বের হওয়ার সময় চট্টগ্রামমূখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাক চালক ভিতরে আটকা পড়ে মৃত্যু হয়।
স্থানীয়রা চালকের মৃতদেহটি ট্রাকের ভিতর থেকে উদ্ধার করে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ আলমগীর বলেন, শীতলপুল এলাকায় আবুল খায়ের স্টিল মিল থেকে একটি লরী বের হওয়ার সময় চট্টগ্রামমূখী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলে মারা যায়। আমরা লাশ ও গাড়ি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে যায়।
নিহত চালকের পুরো নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জে-আর



আপনার মতামত লিখুন