হাটহাজারীতে সফটওয়ার পদ্ধতিতে কর বিল প্রদান উদ্বোধন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭:২৭ রাত
হাটহাজারী পৌরসভার সফটওয়ার পদ্ধতিতে কর বিল প্রদান উদ্ভোধন করা হয়েছে। এতে উক্ত সফটওয়ার পদ্ধতির মাধ্যমে ১২ হাজার হোল্ডিং কর বিল প্রদান করতে পারবে গ্রাহক।
মঙ্গলবার(২৩ আগস্ট)বিকাল সাড়ে ৪টায় হাটহাজারী পৌর প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উদ্ভোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: শাহিদুল আলম।
কর আদায় কারি নিজাম উদ্দিন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী সচিব বিপ্লব মহুরী।
বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলি(সিভিল)কৌশিক বড়ুয়া নীহার,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ শাহাজান, সহায়ক সদস্য রনজিত কুমার নাথ,কাউন্সিলর মোঃ জাফর,তফাজ্বল হোসেন ফোরকান, ব্যাংক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
জে-আর



আপনার মতামত লিখুন