রাউজানে ব্যবসায়ীদের থেকে অপচনশীন আবর্জনা কিনলেন মেয়র
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে পরিচ্ছন্ন,পরিবেশ বান্ধব ডিজিটাল ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়ে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় অপচনশীল আবজনা সংগ্রহ কার্যক্রম আয়োজন করেছেন রাউজান পৌরসভা কাপড় ব্যাবসায়ী সমিতি।
২৪ আগস্ট (বুধবার) সকালে সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ।
এ সময় পৌর কাউন্সিলর জানে আলম জনি, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা কাজী রাশেদ, পৌর কাপড় ব্যাবসায়ী নেতা ওসমান গনি রানা,
সাদিকুজ্জামান শফি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, ছাবের হোসেন, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারসহ ব্যাবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর মেয়র জমির উদ্দিন পারভেজ বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে আবজনা সংগ্রহ করেন। এসময় পৌর কাউন্সিলর, ব্যাবসায়ী সমিতির নেতৃবৃদ উপস্থিত ছিলেন।
জে-আর



আপনার মতামত লিখুন