আনোয়ারায় বাস খাদে পড়ে চারজন আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭:০৬ রাত
আনোয়ারায় বাস খাদে পড়ে চারজন আহত
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪ জন। শনিবার (২৭ আগষ্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার কালাবিবি দিঘির মোড়ের পূর্ব পাশ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের প্রদীপ নাথ, সদরের মিলন, ডুমুরিয়া গ্রামের মোঃ সোলাইমান ও হাসিনা আক্তার।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বরকল থেকে ছেড়ে আসা একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল৷ এসময় শোলকাটা মেডিকেলের পশ্চিমে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে ফেলে দেয় বাসটি৷
এতে বাসের ৪জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাসটি উদ্ধারের কাজ চলছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বিকেলে আহত ৪জন রোগী চিকিৎসা নিতে আসে। এরমধ্যে দুজন রোগী গুরুত্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকীদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জে-আর
Feb2
Feb2