মাদ্রাসার ছাত্রীদের সাইকেল দিলেন মেয়র পারভেজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৬:০৯ সন্ধ্যা
মাদ্রাসার ছাত্রীদের সাইকেল দিলেন মেয়র পারভেজ

চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ আসা যাওয়ার কষ্ট দেখে মাদ্রাসার দুই নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছেন। গত ২৬ আগস্ট (শুক্রবার) পৌরসভার আয়োজনে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান থেকে এ উপহার প্রদান করেন মেয়র।

আরফানুল ইসলাম আবিরে সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,

পৌর ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক মো. আসিফ, ব্যবসায়ী নুরুল আলম, সাবের হোসেন, মো. নাছির উদ্দিন, আরমান সিকদার, জিয়া উদ্দিন বাবলু, বেলাল হোসেন সিফাত, মিজানুর ররমান, মো. আরফাত, জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র বলেন, রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এলাকার ছেলে মেয়েদের পড়া-লেখা করার সুবিধার্থে এর আগে বহু বাইসাইকেল দিয়েছেন। তার দেয়া সাইকেল নিয়ে স্কুল-মাদ্রাসা থেকে বেরিয়ে এখন অনেক শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

তোমাদের আজ এ সাইকেল দেয়া হচ্ছে একজন আলোকিত মানুষের জন্ম দিনে। যিনি শিক্ষা ও মানবিকতা কাজ নিজকে সারাক্ষণ নিয়োজিত রেখেছেন। এ মানুষটি হচ্ছে ফারাজ করিম চৌধুরী।

জে-আর

Feb2
Feb2