মিরসরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬:০৩ সন্ধ্যা
মিরসরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা,

মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ টিটু,

মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরেরছাপা নয়ন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, ছাত্রলীগ নেতা মো. হাসান, রবিউল রায়হায়ন, এমরান আরিফ, নাহিদুল হাসান রাবিব।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। মিরসরাইয়ের ছাত্রলীগ রাজপথে থেকে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে। সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শান্তির জনপদকে অশান্তি করতে চাইলে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

জে-আর

Feb2
Feb2