খুঁজুন
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মহড়া : ঘূর্ণিঝড়ে বহু মানুষ হতাহত, ক্ষতিগ্রস্থ বড়ি-ঘর!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৬:৩৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডে মহড়া : ঘূর্ণিঝড়ে বহু মানুষ হতাহত, ক্ষতিগ্রস্থ বড়ি-ঘর!

২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : হঠাৎ ঘূর্ণিঝড়ে সীতাকুণ্ডে একটি গ্রামে বহু মানুষ হতাতহ ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কাজে এগিয়ে আসে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

না এটি বাস্তব নয়, তবে প্রাকৃতিক দুর্যোগের ঘূর্ণিঝড় পূববর্তী গ্রামের সাধারণ জনসাধারনের করণীয় ও জনসচতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মহড়ায় দূর্যোগ ভিত্তিক বিভিন্ন গানের মাধ্যমে দূর্যোগকালীন প্রস্তুুতি তুলে ধরা হয়েছে।

মহড়ায় গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। জেলে পরিবার, কৃষক পরিবার, চেয়ারম্যান পরিবার, মড়ল পরিবার, বাউল পরিবার, কামার পরিবারের সামাজিক অবস্থান ও করণীয় বিষয় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মহড়ায়।

ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা দুর্যোগ বিষয়ক মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার হাফিজ জুট মিলস মাঠে উক্ত মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াতে সীতাকুণ্ড ও কুমিরার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং সেচ্ছাসেবী সংগঠন অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আ.ন.ম. দিলসাদ, সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।

এতে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলতান মাহমুদ, হাফিজ জুট মিলসের উপ-মহাব্যবস্থাপক আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিপিপি টিম লিডার মো. শাহাজাহান, উত্তর জেলা আ.লীগের সদস্য মো. ইদ্রিস, সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. বেলালসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।ঘূর্ণিঝড়ের মহড়া

মহড়া শেষে গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা অভিনয় শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Feb2

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে খোলা রাখার যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার (১ জুন) থেকে নতুন করে এই নির্দেশনা পুরো দেশে কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়েছে। এই বিশেষ নির্দেশনাটি অনতিবিলম্বে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এর আগে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সফলভাবে কার্যকর ছিল। তবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিধি ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ অপচয় রোধ ও সাশ্রয় নিশ্চিত করতে শপিংমলের পাশাপাশি আরও কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, দেশের সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং যেকোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।