খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২০, ৫:২০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীর উপর হামলা

২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরাফাত (১৩) নামের এক কিশোরের উপর হামলার খবর পাওয়া গেছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরাফাত হযরত খাজা কালুশাহ মাদ্রাসার শিক্ষার্থী এবং এবারের জেএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় আরাফাতের পিতা মুসলেহ উদ্দিন বাদী হয়ে সীতাকু- মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। (নং ৫৪৩/১৯)।

সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর সলিমপুর এলাকার মৌলবী ইয়াকুব এর বাড়ির মো. অলি আহমদের পুত্র মো. মোসলেম উদ্দিন এর সাথে একই এলাকার মো. আলাউদ্দিন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলউদ্দিন মোসলেম উদ্দিনকে চড় থাপ্পড় ও কিল ঘুষি দিতে থাকে।

বাজারে থাকা স্থানীয় লোকজন বিষয়টা মীমাংশা করে তাদের উভয় পক্ষকে পাঠিয়ে দেন। তার কিছুক্ষন পর মোসলেম উদ্দিন তার ছেলে আরাফাতকে অটোরিকশাটি আনার জন্য বাজারে পাঠায়। আলাউদ্দিন, ইউসুফ, মাহফুজ, মহিউদ্দিন, তসলিম, লিটন, আলী, তারেকসহ অজ্ঞাত আরো ৫/৭জন ব্যক্তি আরাফাতের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. আরজুর বলেন এই ঘটনায় এলাকায় একটি ছোট সালিশি বৈঠক হয় এবং বৈঠকের সিন্ধান্ত এক পক্ষ মেনে নিলেও অপরপক্ষ মেনে নেননি এরপর ঘটনাটি আরো উত্তপ্ত হয়।

সীতাকুণ্ড মডেল থানার এ.এস আই রুপন চন্দ্র ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষকে থানায় বৈঠকের জন্য ডাকা হয়েছে।

১০ নং সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ এর সাথে কথা বললে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

মো. মুসলিম উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় পর্যায়ে সঠিক বিচার না পাওয়ায় আমি চট্টগ্রাম আদালতের শরণাপন্ন হয়। আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি মো. হেলাল উদ্দিনের আমলে আনলে তিনি ঘটনার বিষয়টি সঠিক তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…