সীতাকুণ্ড ডিগ্রি কলেজে স্বপ্ন ও আগামীর “ক্লাইমেট ওয়ারিয়র’স ক্লাব গঠন
সামাজিক সংগঠন “স্বপ্ন ও আগামী”র আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৫ টি কলেজের ১২শত শিক্ষার্থীর মাঝে জলবায়ু বিষয়ক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে স্বপ্ন ও আগামী’র “বিকল্প” প্রকল্পের আওতায় প্রতিটি কলেজে ২০ জন করে মোট ১০০ জনের একটি “জলবায়ু যোদ্ধাদের ক্লাব” গঠন করা হয়। মহসিন-ফাতেমা সিদ্দীকি যুব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার দুপুরে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টির নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন।
মোঃ সোহেল হোসেন মুন্না এর সঞ্চালনায় জলবায়ুর উপর আলোচনা করেন স্বপ্ন ও আগামী সংগঠনের পরিচালক ও প্রশিক্ষক মোঃ বখতিয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ শাহাজাহান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মূছা। যারা আগামী দিনগুলোতে নানাভাবে পরিবেশ বান্ধব কাজ করবে সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামী’র অঙ্গ সংগঠন হিসেবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১২শত ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বাগান করার জন্যে প্রতিটি কলেজে ফুলের টব ও টিস্যুর বিকল্প হিসেবে রুমাল ব্যবহারে উদ্ভোদ্ধ করার লক্ষ্যে সবার মাঝে রুমাল বিতরণ করা হয়।



আপনার মতামত লিখুন