চন্দনাইশে নতুন এসিল্যান্ড সায়েকের যোগদান
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় নতুন আগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জিমরান মোহাম্মদ সায়েক যোগদান করেছেন।গতকাল ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ তিনি চন্দনাইশ (ভূমি অফিসে) যোগদান করেন। তিনি বিসিএস ৩৭ তম প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এসিল্যান্ড হিসেবে চন্দনাইশে পদায়নের পূর্বে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
ভূমি কমিশনার জিমরান মোহাম্মদ সায়েকের বাড়ি কক্সবাজার জেলার পৌর সদরে। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এদিকে দৈনিক সময়ের কাগজকে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক জানান, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
সাধারণ জনগণ যেভাবে সন্তুষ্ট হোন সেভাবে কাজ করবো। কোনো দুর্নীতি চলবে এখানে। সাধারণ জনগণের জন্য সবসময় সেবা দিতে প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ইউটিউবে পরিবেশ বিষয়ক বিভিন্ন ভিডিওতে দেখেছি, আমাদের পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। তাপমাত্রা বাড়ায় সমুদ্রে থাকা বড় বড় বরফ খÐ গলে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে পৃথিবী হুমকির মুখে পড়বে। সেই জায়গা থেকে দেখি যে কেবল গাছই আমাদের এ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। সে জন্য গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের নাম দিয়েছি মানবিক পরিবেশ।
বর্তমানে তিনি বারাক আল্লাহ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু মানবিক নারীদের সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তার এমন কাজে প্রশংসিত তার পরিবার। তবে সকলের সহযোগীতা পেলে আরো ভিন্ন কিছু কাজ করার উদ্যোগ নেন।
জে-আর



আপনার মতামত লিখুন