সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৫ বিকাল
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে মোটর সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় আহত মঞ্জুর হোসেন(৪০) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় নগরীর মেট্টোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মঞ্জুর বড় ভাই মোঃ আবসার।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় উপজেলা এলাকায় মহাসড়কে ঢাকামূখী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মঞ্জুর হোসেন সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক ও মুরাদপুর মাঝি বাড়ির মৃত হুসেনের ছাপা’র পুত্র।

Feb2
Feb2