চট্টগ্রাম শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৮ সন্ধ্যা
চট্টগ্রাম শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. জাসেদুল আলম নামের এক যাত্রীর কাছ থেকে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর (বুধবার) রাত সোয়া ৯টায় বিমান বন্দরে দায়িত্বরত এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে।

সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. জাসেদুল আলম নামের ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯১ ফ্লাইটে রাত আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ চ্যালেঞ্জ করে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেট ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

জে-আর/এম-জে

Feb2
Feb2