সীতাকুণ্ডে দক্ষিণ কেদারখীল ইকরা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৫ রাত
সীতাকুণ্ডে দক্ষিণ কেদারখীল ইকরা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ কেদারখীল ইকরা জামে মসজিদ নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে মস‌জিদের ভি‌ত্তিপ্রস্তর এর উ‌দ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহসভাপতি হাজ্বি মোঃ ইউসুফ শাহ, প্রগতি ইন্ড্রাষ্টিজের সাবেক ব্যাবস্থাপনা পরিচালক সালামত উল্ল্যাহ, বিশিষ্ট সমাজ সেবক লায়ন ইঞ্জিনিয়ার মো.কামরুদোজ্জা, নজরুল ইসলাম আলমগীর, তোফায়েল আহমেদ, লায়ন মোঃ শাহজাহানসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব‌্যক্তিবর্গ।

উদ্বোধনে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Feb2
Feb2