খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ভাসুরের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ভাসুরের সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি: মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে  চট্টগ্রামের সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাসুর মোঃ শাহ আলম।

১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন শাহ আলমের ছেলে মোঃ কামরুল হাসান। সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলম কমিশনার বাড়ির মৃত ফরিদ আহম্মদের ছেলে মোঃ শাহ আলম সংবাদ সম্মেলনে তার ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগমের দায়ের করা মিথ্যা মামলা ও মিথ্যা অপবাদের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, বিগত ২০১০ সালের ২৬ জুন সীতাকুণ্ড পৌর সদর এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসীর হাতে আমার ছোট ভাই নুরুল আলম কমিশনার খুন হন। এরপর কিছুদিন পর থেকে ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগম বেপরোয়া জীবন যাপন শুরু করে। তার ঘরে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়।  বড় ভাই তথা ভাসুর হিসেবে বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে বিভিন্ন সময় মৌখিক ভাবে শাসন করি। এরপর থেকে হোসনে আরা বেগম আমার উপর অসন্তুষ্ট হইয়া আমার পারিবারিক ও খরিদা সম্পত্তি ভাগ করে নিতে চাইলে পৌরসভা তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়। পরে তিনি ভাড়া ঘর নির্মাণ করলে আমার জায়গায় তার ঘর ও স্থাপনা এসে যায়। সেসময় আমি তার নাবালক পুত্রদের কথা ভেবে তারা সাবালক হলে আমার জায়গা ছেড়ে দেবে শর্ত দিয়ে ব্যবহারের অনুমতি দিই। কিন্তু পরবর্তীতে দেখি তারা জাল দলিল করে এই সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করেছে। আমি প্রতিবাদ করায় আমি (শাহআলম) ও আমার পুত্র কামরুল হাসান (৩২) ও বদরুল হাসান (২৫), কন্যা নিলুফা আক্তার (২৭) এবং স্ত্রী আনোয়ার বেগম এর নামে ৪-৫টি মিথ্যা মামলা দেবার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। তার স্বামীর মৃত্যুর পর বেপরোয়া জীবন যাপন শুরু করেন ছোট ভাইয়ের স্ত্রী হোসনেয়ারা বেগম। ভাসুর হিসেবে এর প্রতিবাদ করতেন মোঃ শাহআলম। এতেই ক্ষিপ্ত হয়ে ভাসুর ও তার পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মানহানিকর মামলা দিয়ে চরম হয়রানি শুরু করেন হোসনেয়ারা। শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে শুরু করেন অপপ্রচারও। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আদালতে হাজির হতে হতে ক্লান্ত অসুস্থ ষাটোর্ধ বৃদ্ধ শাহআলম। আমার ছোট ভাইয়ের হত্যার সাথে নাকি আমি জড়িত সে এমন মিথ্যা অপবাদ দিতে থাকে এবং একেরপর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করতে থাকে। আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতিকষ্টে জীবন যাপন করছি। এ বৃদ্ধ বয়সে বিভিন্ন মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে আমাকে অযথা হয়রানি করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, বড় ছেলে কামরুল হাসান ও ছোট ছেলে বদরুল হাসান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…