খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লেভানডোভস্কির জোড়া গোলে দাপুটে জয়ে শীর্ষে বার্সেলোনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৫ পূর্বাহ্ণ
লেভানডোভস্কির জোড়া গোলে দাপুটে জয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার গোল নিয়ে দুশ্চিন্তা প্রায় দূর করে দিয়েছেন বায়ার্ন মিউনিখ থেকে আসা পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। তিনি মাঠে নামা মানেই যেনো গোলের তালিকায় নাম তোলা। যে ধারা বজায় রইলো এলচের বিপক্ষে ম্যাচেও।

শনিবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লেওয়ানডস্কি করেছেন জোড়া গোল, মেমফিস ডিপাই করেছেন অন্যটি। এ জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি ড্র করেছে বার্সা।

ফিনিশিং আরেকটু ভালো হলে নিশ্চিতভাবেই ৫-৬ গোল দিতে পারতো কাতালান ক্লাবটি। ম্যাচের পরিসংখ্যানে সাফ দেখা যাচ্ছে, পুরো ৯০ মিনিটে গোলের জন্য ২৫টি শট করেছে বার্সেলোনা। যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু জালের ঠিকানা খুঁজে পেয়েছে মাত্র তিনটি শট।

ম্যাচের শুরুতেই বার্সেলোনার কাজ সহজ করে দিয়েছিল এলচে। মাত্র ১৪ মিনিট পেরোতেই পেছন থেকে লেওয়ানডস্কিকে ফাউল করায় লাল কার্ড দেখেন গনজালো ওয়ারদুর। ফলে ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়েই খেলতে হয় অতিথি দলকে।

তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। অ্যালেক্সান্দ্রো বালদের নিখুঁত পাস থেকে আলতো টোকায় জালের ঠিকানা খুঁজে নেন লেওয়ানডস্কি। মিনিট সাতেক পর বালদের আরেকটি পাস ধরে কোনাকুনি শটে বল জালে প্রবেশ করা মেমফিস।

বিরতিতে যাওয়ার আগে আরেকবার জালের ঠিকানা খুঁজে পেয়েছিল বার্সেলোনা। কিন্তু সেই গোলের আগে অফসাইডে ছিলেন পেদ্রি। তাই বাড়েনি ব্যবধান। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৮ মিনিটের সময় দেম্বেলের পাসে ঠিকঠাক পা লাগাতে পারেননি মেমফিস। তবে আলগা বলে বাকি কাজ সহজেই সারেন লেওয়ানডস্কি।

মাত্র ৪৮ মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে ফেলার পর হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন ৩৪ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার। কিন্তু ৭১ মিনিটের সময় সুবর্ণ সুযোগটি বাইরে মেরে বসেন লেওয়ানডস্কি। এর পরপরই তাকে উঠিয়ে নেওয়া হয়।

তবু থেমে থাকেনি বার্সার আক্রমণ। ম্যাচের ৮০ মিনিটের দিকেও জোরালো আক্রমণে দারুণ এক সুযোগ পায় তারা। কিন্তু সেটিও কাজে লাগানো সম্ভব হয়নি। পুরো ম্যাচ আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকা এলচে ম্যাচের শেষ মিনিটে এগিয়ে একমাত্র আক্রমণ করে। যা ছিল নিষ্ফলা।

এই জয়ের পর ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট। আজ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে শীর্ষস্থান ফিরে পাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…