খুঁজুন
, ,

বিমান থেকে আওয়ামী লীগ নেতা আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 30 September, 2019, 6:21 pm
বিমান থেকে আওয়ামী লীগ নেতা আটক

-এয়ারওয়েজ-675x385

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে ক্যাসিনো লোকমানের সহযোগী এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে ক্যাসিনো ব্যবসায় জড়িত সন্দেহে আটক করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটক আওয়ামী লীগ নেতা সেলিম প্রধানের বাড়ি নারায়ণগঞ্জে। সে বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী। ওই নেতা ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনো/জুয়ার সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাদের ভিত্তিতে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

এদিকে এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Feb2
Feb2

২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নপত্র জমা ১৩ অগাস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 6 August, 2026, 2:42 pm
২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নপত্র জমা ১৩ অগাস্ট

আগামী ২০ অগাস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ অগাস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ অগাস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ অগাস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

২০ অগাস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণের সূচি রাখা হয়েছে তফসিলে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন। অপর দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের বাইরে থাকায় বৈঠকে যোগ দেননি।

পরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন অনুমোদিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 6 August, 2026, 2:24 pm
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সচিবালয়ের সামনে মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১১ দলীয় ঐক্যের নেতারা জানান, অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ।
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে রংপুর সড়কপথে লংমার্চ।
আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ।
আগামী ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ।
আগামী ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার): ঢাকায় মহাসমাবেশ।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

পাশাপাশি এ লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ ও আন্দোলন জোরদার করা হবে বলেও উল্লেখ করেন তারা।

চবির ৯ শিক্ষক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 5 August, 2026, 10:30 pm
চবির ৯ শিক্ষক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয়জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কিংবা সরকারবিরোধী কোনো পক্ষকে আপনারা প্রশয় দেবেন না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে একবার মার্চে, একবার এপ্রিলে, একবার মে মাসে, আবার একবার ডিসেম্বরে আসার নানা ধরনের গুঞ্জন ছড়ানো হয়। এই অবৈধ স্বৈরাচারিণী জীবদ্দশায় আত্মসমর্পণ ও সাজা ভোগ না করে বাংলাদেশে ঢুকতে পারবে না, যতদিন একজন দেশপ্রেমিক বাংলাদেশি জীবিত আছে, অবশ্যই তাকে বাংলাদেশে ফেরত আনা হবে। আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সকলের জন্য সমতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সমঅধিকারের বিষয়ে কথা বলতে পারার একটি ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করছে। একইসাথে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৭ বছরে বিভিন্নভাবে অবহেলিত হওয়া এই বিশ্ববিদ্যালয়কে সেই অবস্থান থেকে বের করে আনতে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশাসন কাজ করছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : ভাবাদর্শের রুপান্তর ও বাস্তবতার অভিঘাত’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

এতে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রভোস্ট, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।