খুঁজুন
, ,

প্রকল্প ঘিরে ১৫ হাজার কর্মসংস্থান

শতভাগ গ্যাসে রাউজানের বিসিক নগরী

৩৫ একর ভূমিতে স্বয়ংসম্পূর্ণ প্লট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 16 October, 2022, 7:33 pm
শতভাগ গ্যাসে রাউজানের বিসিক নগরী

‘বিসিক শিল্প নগরী রাউজান প্রকল্প’ দ্রুততম সময়ের মধ্যে শেষ হওয়ার পথে। স্বপ্নছোঁয়া কর্মযজ্ঞে রাউজানের বিসিক নগরীর প্লটগুলোতে গ্যাসে উৎপাদন নিশ্চিত করা হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। কারণ বিদ্যুতের মাধ্যমে সব ধরনের উৎপাদন সম্ভব নয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা এ প্রকল্প রাউজানকে সুপ্রতিষ্ঠিত করে তুলবে এমন ধারনা সরকারের।

সরকারের পক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এ প্রকল্পের বাস্তবায়ন করছে সম্পূর্ণ সরকারি অর্থায়নে। সরকার কর্মসংস্থান বাড়াতে চট্টগ্রামের রাউজান উপজেলায় ৯৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলছে রাউজান বিসিক শিল্প নগরী।

এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। যদিও ২০২২ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ করে প্লট বরাদ্দ দেওয়ার কথা ছিল কিন্তু অবকাঠামোগত উন্নয়ন শতভাগ শেষ না হওয়ায় সময় বাড়িয়ে তা ২০২৩ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে, বরাদ্দকৃত ভূমির ৩৫ একরের মধ্যে প্রয়োজন অনুযায়ী মাটি ভরাট কাজ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালনার জন্য অবকাঠামো নিমার্ণও প্রায় শেষ। প্রথম ধাপে ১৭ একরের মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ২০২১ সালের মাঝামাঝিতে। এরপর থেকে ১৮ একরের মাটি ভরাট কাজ শেষ হয়েছে।

আগামী বছরের জুনে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান অনুযায়ী প্লট বরাদ্দ দেয়া হবে। প্রকল্পের ভেতরে কর্মসংস্থান হবে প্রায় সাড়ে সাত হাজার কর্মজীবির। আর বাহিরেও এ প্রকল্পকে ঘিরে আরো প্রায় ৮ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

প্রকল্পের তথ্যানুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর একনেকে অনুমোদন পাওয়া এ প্রকল্পটি ৩৫ একর ভূমির উপর প্রতিষ্ঠিত করার অনুমতি পেয়েছে। প্রতি একর ভূমির মূল্য পড়েছে প্রায় ৬৭ লাখ ৫২ হাজার ৫’শ ৪২ টাকা।

৩৫ একর ভূমির মোট মূল্য প্রায় ২৩ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৯’শ ৭১ টাকা। পরিকল্পনা কমিশন হতে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি এবং শিল্প মন্ত্রনালয় হতে একই বছরের ৪ মার্চ প্রথম সংশোধনীর অনুমতি পেয়েছিল। ১৮৪টি শিল্প প্লটের মধ্যে ১৪৮টি শিল্প ই্উনিট তৈরী করা হবে।

প্রকল্পের অঙ্গভিত্তিক প্রাক্কলন ব্যয় হচ্ছে রাজস্ব খাতে ১৬৩ দশমিক ৯৮ লাখ টাকা, মূলধন খাতে ৮ হাজার ৮’শ ৪৫ দশমিক ৪২ লাখ ফটাকা, প্রাইস কন্টিজেন্সি খাতে ১৭৯ দশমিক ৯০ লাখ টাকা, ফিজিক্যাল কন্টিজেন্সি খাতে ১৭৬ দশমিক ৭০ লাখ টাকাসহ মোট ৯ হাজার ৩৬৬ লাখ টাকা এ প্রকল্পের মোট ব্যয়।

এ ব্যাপারে বিসিকের চট্টগ্রামস্থ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল উদ্যোক্তাদের শিল্প প্লটের বর্ধিত চাহিদা পূরণ করা। এক্ষেত্রে ১৪৮টি এসএমই ইউনিট স্থাপনের জন্য ১৮৪টি শিল্প প্লটের জন্য অবকাঠামোগত সুবিধাগুলো তৈরী এখন প্রায় শেষ পযার্য়ে।

প্রকল্পের ভেতরে প্রায় সাড়ে সাত হাজার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনসহ দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জিডিপি বৃদ্ধি করা যাবে। প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করে তা ২০২৩ সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে।

আরো জানা গেছে, প্রকল্পে বিদ্যমান খালের উভয়দিকে প্রায় সাতশ’ ফুট দীর্ঘ রিটেইনিং ওয়াল দেয়া হয়েছে মাটি ভাঙ্গন রোধে। পুরো প্রকল্প জুড়ে দেয়া হচ্ছে সীমানা প্রচীর। বিদ্যুত সংযোগের জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) প্রায় এক কোটি টাকা দেয়া হয়েছে।

গ্যাস লাইনের জন্য সাড়ে তিন কোটি টাকা পরিশোধ করা হয়েছে কর্ণফুলী গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডকে (কেজিডিসিএল)। ২০১৬ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। সীমানা প্রাচীর ও বিসিকের একটি প্রশাসনিক ভবনের কাজও চলছে।

প্রশাসনিক ভবনে একজন কর্মকতার্র অধীনে ৮জন কর্মচারী কাজ করবে। এ প্রকল্পে ‘এ’ ক্লাস প্লট ৩২ হাজার বর্গফুটের ১৮টি, ‘বি’ ক্লাস ১৭ হাজার ৬০০ বর্গফুট পরিমাপের ২টি, ‘সি’ ক্লাস প্লটগুলো ১১ হাজার ২০০ বর্গফুটের ১৭টি এবং স্পেশাল ক্যাটাগরির আওতায় রয়েছে ৬ হাজার ৪২৩ বর্গফুট থেকে ১৫ হাজার ৬৪৪ বর্গফুট পরিমাপের ২৮টি প্লট।

২০১৯ সালে যদিও এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ভূমি অধিগ্রহন নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ার কারনে এই প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করে ২০২১ সালের জুন পর্যন্ত নেয়া হয়েছিল এখন তা বর্ধিত করে ২০২৩ সালের জুনে নেওয়া হয়েছে। প্রকল্পে প্রবেশের জন্য ৪০ ফুট প্রশস্থ এপ্রোস সড়ক তৈরী করাসহ প্রত্যেকটি প্লটের সামনে ৩০ ফুট প্রশস্থ রাস্তা থাকবে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2

পতেঙ্গায় ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 10:31 am
পতেঙ্গায় ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ২ টন খনিজ কয়লা ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা কয়লার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট দুটি থেকে প্রায় ২ টন খনিজ কয়লা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি সাম্পান বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 9:22 am
ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথে নাশকতা ঠেকাতে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন দেয় দুর্বৃত্তরা।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, যারা নাশকতা করছে, তারা নাশকতাকারী এবং জুলাই-আগস্টে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা ডিসেম্বরকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিন্তু আন্দোলন না করে নাশকতা করছে। দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে এবং তারা পালিয়ে গেছে। এখন জনসমর্থন না থাকায় পরাজিত ও পলাতক সেই শক্তি নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতে চাচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ধারা বাস্তবায়ন করেছে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, রেল কর্তৃপক্ষ, আরএনবি, পুলিশ, রেলওয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতাকারীরা যেসব স্থান দিয়ে রেলস্টেশনে প্রবেশ করতে পারে, সেসব জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকালের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে। নাশকতার সঙ্গে যারাই জড়িত, তাদের ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রশাসনিক কর্মকর্তা মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত নন। তবে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের স্থান সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি মূল প্ল্যাটফর্মে ঘটেনি। ওয়াশ প্ল্যান্টের দিক থেকে ট্রেনটি আসার সময় সেখানে গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। এতে বোঝা যায়, যারা এই কাজ করেছে তারা পরিকল্পনা করেই এসেছিল। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে অন্ধকার ছিল। স্টেশনে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি গ্যারেজ পুরোপুরি পুড়ে গেছে। এর বাইরে ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

আরও নাশকতার আশঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নাশকতাকারী, তারা নাশকতার চেষ্টা করবেই। নাশকতা করে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যায়নি। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং তারাই জনগণের প্রতিনিধিত্ব করছেন। নাশকতাকারীদের জনগণ ও প্রশাসন মিলে প্রতিহত করবে।

রেলপথের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে প্রশাসন, আরএনবি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে। এখন আরও নিরাপত্তা জোরদার করা হবে, যাতে কোনো দিক দিয়ে অঘটন না ঘটে। দুষ্কৃতিকারীরা চেষ্টা করবে, একই সঙ্গে তাদের প্রতিহত করার চেষ্টাও করা হবে।

অগ্নিকাণ্ডের কারণে রেল চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলেও জানান রেলপথ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়েছে। তবে এর কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না।

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:42 am
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।