খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টার্গেট বিদেশগামীরা, পাঁচ থানায় বিভক্ত সড়ক

চট্টগ্রামে টোল রোডে আতঙ্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রামে টোল রোডে আতঙ্ক

চট্টগ্রামে টোল রোডে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ফৌজদারহাট—বন্দর হয়ে মিশেছে পতেঙ্গার চট্টগ্রাম আউটার রিং রোডের সঙ্গে। সিএমপির ৫ থানার টহল চলে এই টোল রোড, বন্দর ও পতেঙ্গাকে ঘিরে। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর থেকে পতেঙ্গা ও কাট্টলী বীচে আগত পর্যটকদেরকেও আতঙ্কে বাড়ী ফিরতে হয়। পুলিশের একাধিক টিম টহলে থাকলেও অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে পাহারা দিয়েই সন্ত্রাসী কার্যক্রম ঘটাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সন্ধ্যা হলেই অনিরাপদ হয়ে উঠে পুরো সড়ক। কারন এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না পুলিশ।

অভিযোগ রয়েছে, বছর চারেক আগে উত্তর কাট্টলীস্থ টোল রোড এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহতের ঘটনার পর থেকে ৫ থানা পুলিশ তৎপর রয়েছে।

ভিন্ন ভিন্ন অংশে পুলিশের টহল অব্যাহত থাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী পুলিশকে পাহারা দিচ্ছে। ঘটনার আগে ও পরে পুলিশের উপস্থিতের বিষয়টি মাথায় রেখেই সন্ত্রাসীরা ছিনতাই করে যাচ্ছে। বিশেষ করে মোটর সাইকেলে থাকাদের টার্গেট করলেও বিদেশগামীদের গাড়ীও ঠেকাচ্ছে।

আরো অভিযোগ রয়েছে, ফেনী, মীরসরাই, সীতাকুন্ড, কুমিরা, ভাটিয়ারী ও ফৌজদারহাট এলাকার প্রবাসী বা বিদেশগামীরা বিশেষ করে ফৌজদারহাট—বন্দর টোল রোড ব্যবহারে আতঙ্কগ্রস্থ।

গত ৪ বছর ধরে চট্টগ্রাম আউটার রিং রোড চালু হওয়ার পর থেকে বন্দর টোল রোড ব্যবহারকারীদের মাত্রা আরো বেড়েছে।

বিভিন্ন সময়ে এই সড়কে আগতরা ডাকাত ও সন্ত্রাসীদের কবলে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানা নিধার্রন করতে না পেরে বেশিরভাগ ক্ষতিগ্রস্থরাই আইনের সাহায্য নিতে পারছেনা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ফৌজদারহাট চট্টগ্রাম জেলা পুলিশের আওতায়, দক্ষিন কাট্টলী আকবরশাহ থানার আওতায়, উত্তর কাট্টলী পাহাড়তলী থানা পুলিশের আওতায়,

একটি অংশ হালিশহর থানা, ঈশানমিস্ত্রীর হাট প্রকাশ ইয়াছিন্নার হাট এলাকা বন্দর থানা এলাকায় এবং জাহাজ বিল্ডিং টু পতেঙ্গা এলাকা পতেঙ্গা থানার আওতায়।

পাহাড়তলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর কাট্টলীস্থ বেড়িবাঁধ সংলগ্ন পুরাতন টোল রোডের পশ্চিম পার্শ্বে রয়েছে নেজামত আলীর পুকুর।

এই পুকুরকে ঘিরে বিভিন্ন সময়ে ছিনতাই কারীরা ওঁৎ পেতে থাকে। পুকুরের অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে থাকা অপরাধীদের পাকড়াও করতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানা পুলিশ।

এ ব্যাপারে পাহাড়তলী থানার এক এসআই জানিয়েছেন, প্রতিনিয়ত ঐ সড়কে টহল দিচ্ছে পাহাড়তলী থানা পুলিশ। টোল রোড এলাকার উত্তর কাট্টলী অংশই শুধু পাহাড়তলী থানা পুলিশের।

আরো ৪টি অংশ বিভিন্ন থানা পুলিশের। সেখানে পুলিশের নজরদারি যেমন রয়েছে তেমনি অপরাধীরাও পুলিশকে পাহারা দিচ্ছে।

২৪ঘণ্টা/জেআর

Feb2

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।

দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।

রেফারির ম্যাচের শেষ বাঁশি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ব্রাজিল সমর্থকদের উল্লাস। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এতে স্বস্তি মিললেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নিকাশে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই।

ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩ টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। একটি গোললাইন সেভও হয়েছে।

হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে। এরপরও হাইতির খেলা আজ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলটি। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি।

ব্রাজিল হাইতির জালে পাঁচ বার বল পাঠালেও বৈধ গোলের সংখ্যা তিনটি। দুই অর্ধে একটি করে গোল বাতিল হয় ব্রাজিলের। আরেকটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ২৩ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সুচনা করেন কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ১৩ মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশ্যে বাড়ান নিখুঁত এক পাস। গোল করতে ভুল হয়নি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলদাতা ভিনিসিয়ুস নিজেই। পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে তার উদ্দেশ্যে বল বাড়ান। দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।