খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের জয়রথ থামালো লাইপজিগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ
রিয়ালের জয়রথ থামালো লাইপজিগ

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে। সেই রেকর্ড ভেঙে দিল আরবি লাইপজিগ। নিজেদের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। হেরেও এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে রিয়াল।

লাইপজিগের বিপক্ষে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন কার্লো আনচেলত্তি। তাতে করে তরুণ লাইপজিগ দল তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলে। স্বাগতিকরা ১৩ মিনিটে লিড নেয় জোস্কো জিভারদিওলের গোলে। আন্দ্রে সিলভার হেড থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলে জাল কাঁপান তিনি।

খানিক পরেই অবশ্য দ্বিতীয় গোল হজম করে তারা। সতীর্থের শট প্রতিপক্ষের পায়ে লেগে বক্সে পেয়ে যান এনকুনকু। জায়গা বানিয়ে নেন বুলেট গতির শট, বল ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। চাপ ধরে রেখে তারা সাফল্য পায় বিরতির ঠিক আগে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছাকাছি ক্রস বাড়ান আসেনসিও। ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে ব্যবধান কমান ভিনিসিয়াস।

কিন্তু টিমো বার্নারের শটে ৮১ মিনিটে রিয়াল ৩-১ গোলে পিছিয়ে পড়ে। ফাউলের শিকার হয়ে রদ্রিগো পেনাল্টি থেকে যোগ করা সময়ে রিয়ালের দ্বিতীয় গোল করেন। কিন্তু এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হার ঠেকাতে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দুটি সেট পিচ থেকে আমরা দুটি গোল খেয়েছি এবং পরে ম্যাচটা হয়ে গেলো তারা যেমন চেয়েছিল। কাউন্টার অ্যাটাকে খেললো, যেটায় তারা খুব ভালো’

লাইপজিগের দুর্দান্ত এই জয়ে গ্রুপের লড়াইটা বেশ জমে উঠেছে। অন্য ম্যাচের ওপর নির্ভর না করে গ্রুপ সেরা হতে শেষ ম্যাচে সেল্টিকের বিপক্ষে জিততে হবে রিয়ালকে। ৯ পয়েন্ট নিয়ে জার্মান দল দ্বিতীয় স্থানে, রিয়ালের চেয়ে এক পয়েন্ট পেছনে ও শাখতারের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। আগামী সপ্তাহে শেষ গ্রুপ ম্যাচে ইউক্রেনিয়ান ক্লাবের মুখোমুখি হবে লাইপজিগ। নকআউট নিশ্চিত করতে একটি ড্র যথেষ্ট।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…